"আবরার"

"আবরার"



মাগো, রক্তেকেনা এই দেশে কেনো

ভিনদেশীদের ত্রাস?

স্বাধীন দেশের স্বাধীন ভূমিতে

কেন দেশপ্রেমিকের লাশ?


দেশের পক্ষে বলে যদি মাগো

হতে হয় আমায় খুন!

দাদদের আগ্রাসী ভুমিকা

এই দেশে যে নয় নতুন!!


তবে কি মা হতে পারিনি

আমরা এখনও স্বাধীন?

ত্রিশ লক্ষ শহীদের রক্ত

থাকবে না আর অমলিন?


ওরা কেন বেচে দিবে

আমার মাতৃভুমি?

এই প্রশ্নে খুন হয়েছে আজ আবরার

কাল আমি পরশু তুমি🚫

===জিহাদ===

Comments